ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঢাকায় আজ দুপুর ১২টায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এ সময় সর্মনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


সোমবার (২৮ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে আরও বলা হয়েছে, ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।


ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিট এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে।

ads
ads
ads

Our Facebook Page

↑